জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

মাদকের সম্রাজ্ঞী দীপিকা! চলছে জিজ্ঞাসাবাদ ,সময় চাইলেন শ্রদ্ধা, সারা

 


আজ শনিবার ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো’র (এনসিবি) দফতরে হাজির হয়েছেন বলিউডের সবচেয়ে ‘দামী’ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মুম্বইয়ের কোলাবা অ্যাপালো বন্দরের এভলিন গেস্ট হাউসে তাকে জিজ্ঞাসাবাদ করছে সংস্থাটি। এতে আসলে কি হতে পারে তা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। গত কয়েক দিন ধরে দীপিকা ঘনিষ্ঠ বেশ কয়েক জনকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এনসিবি’র কাছে বলে প্রতিবেদনে বলছে দেশটির দৈনিক আনন্দবাজর পত্রিকা। 


দৈনিকটি বলছে, সুশান্তের প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা, দীপিকার ম্যানেজার কারিশ্মা প্রকাশ এবং দীপিকা নিজেই এক হোয়াটসঅ্যাপ গ্রুপের অংশ ছিলেন। যেখানে নিয়মিত মাদক সংক্রান্ত আলোচনা চলত। এনসিবি’র জেরায় জয়া জানিয়েছেন, ঐ গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকা। জয়া গ্রুপটি তৈরি করেছিলেন এবং এতে সদস্য  ছিলেন কারিশ্মা।


এই তথ্য প্রকাশ্যে আসতেই বহুল আলোচিত ‘ডি’ এবং ‘কে’র মাদক সংক্রান্ত যে হোয়াটসঅ্যাপ চ্যাট সম্প্রতি প্রকাশ্যে এসেছিল তা দীপিকা এবং কারিশ্মার বলে জোরালোভাবে প্রমানিত হয়েছে। এ দিন প্রায় ৭ ঘণ্টা কারিশ্মাকে জেরা করেছে এনসিবি। জানা যাচ্ছে, জেরায় নতুন তথ্য ফাঁস করেছেন কারিশ্মা। আজ শনিবার আবার তাকে তলব করেছে এনসিবি। তাকে দীপিকার মুখোমুখি করা হবে। 


জেরায় সময় দীপিকার স্বামী রণবীর সিংহর উপস্থিতিকে অনুমতি দেয়নি এনসিবি। শুক্রবার সকালে বেশ কয়েকটি সূত্রে জানা যায়, জেরার সময স্ত্রী দীপিকা পাড়ুকোনের পাশে থাকতে চেয়ে এনসিবিকে লিখিত আবেদন পত্র জমা দিয়েছেন স্বামী রণবীর সিংহ। রণবীর লিখেছিলেন, ‘দীপিকা মাঝে মাঝেই অ্যাংজাইটিতে ভোগেন। পরিস্থিতি বিশেষ ঘন ঘন প্যানিক অ্যাটাকও হয় তাঁর।’ তবে রণবীরের আবেদন আসেনি বলে জানিয়েছে এনসিবি। 


দীপিকার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হবে সারা আলি খানকেও। সারার নাম জেরায় এনসিবিকে জানিয়েছিলেন রিয়া চক্রবর্তী। মাদক মামলায় যিনি এখন মুম্বইয়ের বাইকুল্লা কারাগারে আটক রয়েছেন। 


এক দিকে সারা-শ্রদ্ধা-রাকুল অন্যদিকে দীপিকা। কী হতে চলেছে কেউ জানে না। ঐ মাদকচ্যাট যদি সত্যিই দীপিকার হয়ে থাকে সে ক্ষেত্রে রিয়ার মতো তাঁকেও করতে হবে হাজতবাস। 

মন্তব্যসমূহ