জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

৭ মাস ধরে যুবকের পেটেই ছিল মোবাইল ফোন!

 


মিসরের রাজধানী কায়রোতে এক যুবকের পেটে আল্ট্রাসনোগ্রাম করে অদ্ভুত একটি জিনিস দেখতে পেয়েছেন চিকিৎসকরা। পরে হাসান নামে ২৮ বছর বয়সী ওই যুবক জানান, এটি একটি মোবাইল ফোন। গত সাত মাস ধরে মোবাইল ফোনটি ওই যুবকের পেটে ছিল।


হাসান জানান, বন্ধুদের সঙ্গে বাজি ধরে মোবাইল ফোনটি গিলে ফেলেন তিনি। তার ধারণা ছিল এটি তিনি হজম করে ফেলতে পারবেন।


মিসরের সংবাদমাধ্যম ইজিপ্ট টুডে'র প্রতিবেদনে বলা হয়, পেটে মারাত্মক ব্যথা অনুভব করলে হাসান তার ভাই আহমেদকে জানান যে, তিনি অসুস্থ বোধ করছেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়।


দক্ষিণ কায়রোর আল ওয়াটান নামের ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডা. মো. আল জহোর বলেন, ‘প্রথমে টিউমার মনে করে অস্ত্রোপচারের জন্য আল্ট্রাসনোগ্রাম করা হয়। কিন্তু এতে দেখা যায়, আস্ত একটি মোবাইল ফোনসেট। এরপর তাকে দ্রুত হাসপাতালের জরুরি অস্ত্রোপচার ইউনিটে স্থানান্তর করা হয়।’


আহমেদ বলেন, ‘তার ভাই হাসান মানসিক রোগে আক্রান্ত এবং দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছে।’


মন্তব্যসমূহ