হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

গুগলের অ্যাপে চেনা যাবে ভুয়া কল প্রদানকারীকে, যেভাবে চালু করবেন

 





প্রযুক্তি জায়ান্ট গুগল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে এসেছে। জনপ্রিয় ট্রুকলার অ্যাপকে টক্কর দেবে অ্যাপটি। কারণ সার্চ ইঞ্জিন গুগল ‘Verified Calls’ নামক যে ফিচার নিয়ে এসেছে তা জানাবে কে আপনাকে কল করেছে।

জানা গেছে, ‘Verified Calls’র মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইলফোন রিসিভ করার আগে জানতে পারবেন কে কল করছেন, কী কারণেই বা তাকে খোঁজা হচ্ছে। ফলে বিশ্বে ভুয়া কলের সাহায্যে যে সব অপরাধমূলক কাজ হয়, তা আটকানো সম্ভব হবে ধারণা করা যাচ্ছে।

যেভাবে সুবিধা পাবেন- 

সুবিধা পেতে প্লে স্টোর থেকে Google Phone অ্যাপটি গুগল পিক্সেল ও অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করতে হবে। শীঘ্রই অ্যাপটিতে নতুন একটি আপডেট আসবে। যেখানে Verified Calls ফিচার অন্তর্ভুক্ত থাকবে। যদিও সব দেশে এটি এখনও চালু হয়নি। স্পেন, ব্রাজিল, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই ফিচারের সুবিধা ভোগ করতে পারছেন।

উল্লেখ্য, ভুয়ো ফোনকল এড়িয়ে চলতে অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারীই TrueCaller অ্যাপ ব্যবহার করেন। সেখানে কলারের নাম ছাড়া বিভিন্ন তথ্য দেয়, যা ব্যবহারকারীদের অত্যন্ত সাহায্য করে। ওই অ্যাপের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে গুগলের এই নতুন ফিচার।

সূত্র- দ্য ভারজ

মন্তব্যসমূহ