তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

প্রথমবারের মতো আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসছে তালেবান

 




নাইন-ইলেভেনের ১৯ বছর পূর্তির পর কাতারের রাজধানী দোহায় শুরু হচ্ছে তালেবানের সঙ্গে শান্তি আলোচনা। প্রথমবারের মতো তালেবান ও আফগান কর্তৃপক্ষ মুখোমুখি বসতে যাচ্ছে। তালেবান এর আগে সব সময় আফগান সরকারকে ‘ক্ষমতাহীন’ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ‘নাচের পুতুল’ আখ্যা দিয়ে এসেছে।


২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ারে বিমান হামলার পরপরই সামরিক বাহিনী নিয়ে আফগানিস্তানে তালেবানের ওপর হামলা করে যুক্তরাষ্ট্র। সে যুদ্ধ চলছে ১৯ বছর, মারা গেছে ৫০ হাজারের বেশি তালেবান যোদ্ধা। দীর্ঘ যুদ্ধের ইতি টানতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন, নির্বাচনের আগেই তালেবানের সঙ্গে স্থায়ী শান্তিচুক্তি করতে। সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।


এরই ধারাবাহিকতায় ঐতিহাসিক নাইন-ইলেভেনের ১৯ বছরপূর্তির সময়টাতেই দোহায় জড়ো হয়েছেন আফগান ও তালেবান নেতারা। আগামী সোমবার বৈঠক শুরু হবে। সাবেক গোয়েন্দাপ্রধান মাসুম স্তানেকজাই ২১ সদস্যের আফগান সরকারি দলের নেতৃত্ব দেবেন। আলোচনায় তালেবান দলের নেতৃত্ব দেবেন আবদুল্লাহ আবদুল্লাহ। তালেবানের সহকারী প্রধান মোল্লাহ বেরাদার, তালেবানপ্রধান হাইবাতুল্লাহ আখুনজাদার, বিশেষ সহযোগী ও তালেবানের প্রধান বিচারক মৌলভি আবদুল হাকিমও উপস্থিত থাকবেন।


এ ছাড়া আগামী সোমবারের এ আলোচনায় মধ্যস্থতার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এরই মধ্যে দোহায় পৌঁছেছেন।


চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও তালেবান প্রথম দফায় নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ হয়েছিল। তালেবান তাদের নিয়ন্ত্রিত এলাকায় আল-কায়েদা বা এ ধরনের সন্ত্রাসী সংগঠনকে জায়গা দেবে না—এমন শর্তে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট চুক্তিতে বলেছিল, ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা তুলে নেওয়া হবে। কিন্তু চুক্তির বন্দিবিনিময় শর্ত কার্যকরে বিলম্ব হওয়ায় সহিংসতা কমেনি, ফেরেনি আফগানদের নিরাপত্তা।

মন্তব্যসমূহ