জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ভারত থেকে পেঁয়াজ আসছে না, অস্থিরতা বাড়ছে বাজারে

ভারত থেকে আবারও পেঁয়াজ আমদানি হচ্ছে এমন খবরে গত সোমবার পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম না বাড়লেও গত ৪-৫ দিন পেঁয়াজ না আসায় আবারও অস্থির হয়ে উঠছে পেঁয়াজের বাজার।

হিলি বন্দরের ব্যবসায়ী ও আমদানিকারকরা জানান, চার দিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে দেশে কোনো পেঁয়াজ না আসায় মঙ্গলবার থেকে কেজিতে অন্তত ২০-২৫ টাকা করে বেড়েছে। ফলে আজ বুধবার বন্দরের মোকামে এসব পেঁয়াজ মানভেদে পাইকারি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। যা কিনা গত সোমবার পাইকারি বিক্রি হয়েছে ৪৫-৫০ টাকায়।’

বন্দরের পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম জানান, গত শনিবার ভারতীয় ১১টি ট্রাকে ২৪৬ মেট্রিক টন পেঁয়াজ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা হয়েছে। যার অধিকাংশই পেঁয়াজ ভ্যাপসা গরমে পচে নষ্ট হয়ে গেছে। বাছাই করে কিছু ভালো পেঁয়াজ বের করা হয়েছে। সেগুলো ৭০ টাকায় বিক্রি করা হচ্ছে। দাম স্বাভাবিকই আছে বলে তিনি দাবি করেন।

বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, ১৯ সেপ্টেম্বরের পর ভারত থেকে এ পর্যন্ত কোনো পেঁয়াজ বোঝাই ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করেনি।

এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা অভিযোগ করেন, বন্দরের মোকামের কয়েকজন ব্যবসায়ী পেঁয়াজ মজুদ করে রেখেছেন। তারা বেশি দামের আসায় বাজারে পেঁয়াজ ছাড়ছেন না। আমরা কিনতে গেলে বলা হচ্ছে পেঁয়াজ নাই। আবার দাম বেশি দিলে পেঁয়াজ দেওয়া হচ্ছে।

তারা আরও বলছেন, তারা যদি এভাবে বেশি দামে পেঁয়াজ কিনতে বাধ্য হন, তাহলে তারা খুচরা বিক্রেতার কাছ থেকে বেশি দাম নিতে বাধ্য হবেন। প্রশাসনের বাজার মনিটরিং ব্যবস্থা না থাকার কারণে ব্যবসায়ীরা দাম বাড়ার কারসাজি করছেন বলে অভিযোগ তাদের।

সুত্র; ইউ.এন.বি নিউজ

মন্তব্যসমূহ