জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

যারা সৌদি যেতে পারবেন না তাদের বিষয়ে আলোচনা চলছে : পররাষ্ট্রমন্ত্রী





সৌদি আরব থেকে ছুটিতে আসা বেশিরভাগ শ্রমিকই বর্ধিত ২৪ দিনের মধ্যেই ফিরে যেতে পারবেন। যারা পারবেন না, তাদের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সৌদি আরবে বিমানের বাতিল হওয়া সব ফ্লাইট ১ অক্টোবর থেকে শুরু হবে বলেও জানান তিনি।


আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সৌদি আরব যেতে করোনা পরীক্ষার পিসিআর টেস্টের রিপোর্ট থাকতে হবে। সেখানে পৌঁছে থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টিনে। প্রবাসীদের টিকিট এবং ভিসা নিতে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। সেইসঙ্গে তৃতীয় পক্ষের উস্কানিতে পা না দেওয়ার অনুরোধও জানিয়েছেন মন্ত্রী।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিমানের ফ্লাইটগুলো যারা বাতিল করেছিল, তারা বলেছে সবগুলো ফ্লাইট ১ অক্টোবর থেকে চালু হবে।  প্রবাসীরা যারা যারা আটক ছিলেন তারা এখন প্রত্যেকে তাদের স্ব স্ব কাজে যোগদান করতে পারবেন। হ্যাঁ, এর মধ্যে অনেকের হয়তো ভিসার মেয়ার উত্তীর্ণ হয়ে গেছে। যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সৌদি সরকার বলছে কোনো সমস্যা নেই। তারা রোববার তাদের অফিস খুলবে, তখন গিয়ে তারা ভিসা নবায়ন করতে পারেন।’ 

মন্তব্যসমূহ