জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়াল

 





ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। আর দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৮২ হাজারের বেশি মানুষের।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় আক্রান্তের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ১২৩ জন। এনিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ২০ হাজার ৩৫৯ জন। 

২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ২৯০ জনের। এখন পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৯১ জনে। এছাড়া এখন পর্যন্ত সেখানে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ লাখ ৪২ হাজার ৩৬০ জন। 

করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্বে সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ইতোমধ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ২ লাখ ১৯৭ জনে। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৭ লাখ ৮৮ হাজার ১৪৭ জন। 

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৪৩ লাখ ৮৪ হাজার ২৯৯ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৩৩ হাজার ২০৭ জনের। 

বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লাখ ২৯ হাজার ৯৯৩ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ লাখ ৩৯ হাজার ১৯২ জন। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ১৫ লাখ ৪৪ হাজার ৬০৯ জন।

মন্তব্যসমূহ