জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

প্রতিদিন গোমূত্র পান করতেন অক্ষয়!

 




একশন হিরো হিসেবে বলিউডে সমাদৃত অক্ষয় কুমার। তিনি শরীর চর্চাও করেন নিয়মিত। আর শরীর ঠিক রাখতে করলার রস, লাউয়ের জুসের মতো অনেক কিছুই এর আগে পান করার কথা জানিয়েছিলেন অক্ষয় কুমার। কিন্তু সম্প্রতি জানা গেল তিনি শরীর ঠিক রাখতে গোমূত্রও পান করতেন!


এক ইনস্টাগ্রাম চ্যাটে বিয়ার গ্রিলস আর হুমা কুরেশির সঙ্গে কথা প্রসঙ্গেই অক্ষয় বলে ফেলেছেন যে, তিনি প্রতিদিন গোমূত্র পান করতেন। আর সেই ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় নিস্তার নেই তার! তার এই গোমূত্র পান করার বিষয়টি কিছুতেই হজম করতে পারছেন না নেটজনতার একাংশ।


বিয়ার গ্রিলসকে অক্ষয় জানিয়েছেন, আয়ুর্বেদের কারণেই গোমূত্র পান করতে তার কখনও অসুবিধে হয়নি। একটা সময়ে প্রতিদিন পান করতেন। আর এই কথাতেই হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। 


উল্লেখ্য, ‘ইনটু দ্য ওয়ার্ল্ড উইথ বিয়ার গ্রিলস’-এ অক্ষয় কুমারকে দেখা যাবে গ্রিলসের সঙ্গে বন্য অভিযানে। দিন কয়েক আগে যার ট্রেইলার প্রকাশ্যে এসেছে। সেই শোয়েই অক্ষয়ের সঙ্গে হাতির মল দেওয়া চা খাওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছিল দিন কয়েক আগে।



সেই সুবাদেই সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম চ্যাটে এবার গোমূত্র পান করার কথা স্বীকার করলেন অভিনেতা। আর অভিনেতার এমন কথা শুনে তো হতবাক হুমা কুরেশি।


সূত্র: সংবাদ প্রতিদিন, এবিপি আনন্দ

মন্তব্যসমূহ