তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

গাজায় স্কুলে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

 



বৃহস্পতিবার পশ্চিম গাজার একটি স্কুলে অবস্থিত উদ্বাস্তু ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। উদ্বাস্তু ক্যাম্পটি জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা দ্বারা পরিচালিত।


ফিলিস্তিনের একটি নিরাপত্তা সূত্র বলেছে, ইসরাইলি যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়নি, তবে বিদ্যালয়ের ভবনের ক্ষতি করেছে।


আরো বলা হয়, যদিও বর্তমানে জাতিসঙ্ঘের সংস্থাটি বিদ্যালয়ে শিক্ষাব্যবস্থা পরিচালনা স্থগিত রেখেছে। তবে এখনো এই ঘটনায় কোনো মন্তব্য করেনি।


হামাস অবশ্য এই পরিস্থিতির জন্য ইসরাইলিদের গাজায় সামরিক শক্তি বৃদ্ধি ও অবরোধকে দায়ী করেছে।


হামাসের মুখপাত্র ফওজি বারহৌম এক বিবৃতিতে বলেন, ইসরাইলের এই আক্রমণাত্মক নীতি গাজায় আমাদের জন-জীবনকে আরো সংকটময় করে তুলেছে। আমাদের প্রতিদিনের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এ বিষয়গুলো আন্তর্জাতিক ও আঞ্চলিকভাবে করোনাভাইরাস মোকাবেলার চেষ্টায় ব্যাঘাত ঘটাচ্ছে।


বৃহস্পতিবার ভোরে ইসরাইলি যুদ্ধবিমান গাজার হামাসের সামরিক এলাকার উপর দিয়ে উড়ে গিয়ে অভিযান চালায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


এদিকে ইসরাইলি সরকার তাদের অবরোধ আরো জোরদার করেছে। গাজায় জ্বালানী সরবরাহ কমিয়ে আনাসহ গাজার স্থানীয় জেলেদের মাছ ধরার জায়গাও সীমিত করেছে। সূত্র : ইয়েনি সাফাক

মন্তব্যসমূহ