জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চাচ্ছেন সৌদি যুবরাজ?

 




পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সরিয়ে দিয়ে সাবেক সেনাপ্রধান রাহিল শরিফকে ক্ষমতায় বসাতে চাচ্ছে সৌদি আরব। ভারতভিত্তিক টিএফআইপোস্টের বরাতে দ্য নিউআরব অনলাইন এমন খবর দিয়েছে।


সৌদি নেতৃত্বাধীন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসলামিক সামরিক জোটের(আইএমএএফটি) কমান্ডারের দায়িত্ব পালন করছেন রাহিল শরিফ। তিনিই রিয়াদের পছন্দনীয় প্রার্থী বলে খবরে দাবি করা হয়েছে।


টিএফআইপোস্টে ‘পাকিস্তানে অভ্যুত্থান আসন্ন? আরবরা যখন রাহিল শরিফকে সমর্থন দিচ্ছেন, ইমরান খান তখন কুরাইশিকে চীনে পাঠালেন’ শিরোনামের প্রতিবেদনটি করেছেন সানরীর সিং রানহোত্রা নামের এক প্রতিবেদক।


রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বের সম্পর্ক থাকলেও কাশ্মীর সংকটকে নিয়ে তা তিক্ততায় রূপ নিয়েছে।


কাশ্মীরকে ভারতীয় ভূখণ্ড হিসেবে একীভূত করার পর থেকে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসলামিক সহযোগিতা সংস্থাকে(ওআইসি) চাপ দিয়ে আসছে পাকিস্তান।


সৌদি নেতৃত্বাধীন ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ডেকেও সফল হয়নি দক্ষিণ এশিয়ার দেশটি। পরবর্তীতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি হুশিয়ারি দিয়ে বলেন, ওআইসিকে বাদ দিয়েই কাশ্মীর সংকটের সমাধানের চেষ্টা করা হবে।


এতে পাকিস্তানকে ৬২০ কোটি ডলারের ঋণ ও তেল সরবরাহ বন্ধ করে দেয় সৌদি। এমনকি ইসলামাবাদকে একশ কোটি ডলার ফেরত দিতেও বাধ্য করা হয়েছে।


উত্তেজনা কমাতে গত ১৭ আগস্ট সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে সৌদি আরবে পাঠানো হয়। এমনকি কাশ্মীর ইস্যুতে ওআইসির ভূমিকার প্রশংসা করে বিবৃতিও দিয়েছে পাকিস্তান।


মন্তব্যসমূহ