জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইরান ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনের আহ্বান পুতিনের; চীনের সমর্থন, ট্রাম্পের ‘না’

 



রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছেন। পুতিনের এ আহবানের প্রতি সমর্থন দিয়েছে চীন তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মেলন অনুষ্ঠানের বিরোধিতা করেছেন।


গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে আমেরিকা পরাজিত হওয়ার পর মার্কিন প্রশাসন প্রচণ্ড হতাশ হয়ে পড়েছে এবং এর ভেতরেই ইরান ইস্যুতে সম্মেলনের ডাক দিলেন পুতিন। ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বাড়ানোর জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছিল আমেরিকা কিন্তু নিরাপত্তা পরিষদে সে প্রস্তাব পাস করতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন।


শুক্রবার ক্রেমলিনের ওয়েবসাইটে ভ্লাদিমির পুতিন প্রস্তাব দিয়েছেন যে, ইরানের পরমাণু সমঝোতা এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ইস্যুতে যেসব সমস্যা রয়েছে তা নিয়ে আলোচনার জন্য অনলাইনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো এবং জার্মানি ও ইরানের নেতাদের অংশগ্রহণে সম্মেলন অনুষ্ঠিত হবে।


রুশ প্রেসিডেন্টের এ প্রস্তাব সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, তার দেশ এ প্রস্তাবকে স্বাগত জানায়। তিনি বলেন, পরমাণু সমঝোতাকে ঘিরে রুশ প্রেসিডেন্ট উত্তেজনা কমানোর জন্য যে পদক্ষেপ নিয়েছেন তার প্রতি চীনের সমর্থন রয়েছে। বেইজিং সবসময় পরমাণু সমঝোতাকে সমর্থন করে আসছে এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য আন্তরিক। ইরানের পরমাণু ইস্যুর রাজনৈতিক সমাধানের জন্য সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে চীন ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে বলেও লিজিয়ান উল্লেখ করেন।


পার্সটুডে

মন্তব্যসমূহ