জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে দেখা করে ভারতীয়দের ক্ষোভের মুখে আমির খান!

 



লাল সিং চাড্ডার শ্যুটিংয়ে গত সপ্তাহেই তুরস্কে গিয়েছেন আমির খান। করোনা আবহের মধ্যে আপতত বিদেশেই ছবির শুটিং সারছেন আমির, অক্ষয়রা। লাল সিং চাড্ডার শেষ পর্বের গোটা শুটিংই হবে তুরস্কে। ইস্তাম্বুলে যাওয়ার পর এয়ারপোর্ট, হোটেলে ভক্তদের সঙ্গে আমিরের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু রোববার তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগানের সঙ্গে আমির খানের আনুষ্ঠানিক সাক্ষাতের ছবি সামনে আসার পর থেকেই ক্ষুব্ধ হয়েছে ভারতীয় নেটিজেনদের একটা বড় অংশ। খবর হিন্দুস্থান টাইমসের।


বিষয়টিকে মোটেই ভালোভাবে নেয়নি ভারতীয়রা; রীতিমতো চটেছেন তারা। সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেতা। টুইটারে অভিনেতাকে বয়কট করার ডাকও দিয়েছে নেটিজেনদের একাংশ। কেউ কেউ বলছেন, আমির খান এখন আর ভারতের জন্য নিরাপদ নন।


খবরে বলা হয়, ভারতীয় নেটিজেনরা অভিযোগ করেছে, ভারতের বন্ধুরাষ্ট্র ইসরাইলের বেনিয়ামিন নেতানিয়াহুকে এড়িয়ে গেলেও তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে খোশগল্পে মজেছেন আমির। ভারতবিরোধী তুরস্ককে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।


উল্লেখ্য, কাশ্মির ইস্যুতে পাকিস্তানকে খোলাখুলি সমর্থন করেছেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগান। সেই কারণে তুরস্কের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক সুখকর নয়।


প্রসঙ্গত, নিজের নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’র শুটিং করতে তুরস্কে অবস্থান করছেন আমির খান। সিনেমাটি অস্কারজয়ী হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’ এর রিমেক। সিনেমাটির বেশ কিছু শুটিং নিগদে, আদানা ও ইস্তাম্বুলসহ তুরস্কের বেশ কয়েকটি রাজ্যে ধারণ করা হবে।


এ খবরে বেজায় খুশি এমিনি এরদোগান। আমির খানের সঙ্গে সাক্ষাতের পরই এমিনি এরদোগান তিনটি ছবি টুইট করে লেখেন- “বিশ্ব বিখ্যাত ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক আমির খানের সঙ্গে দেখা করে আমি আপ্লুত। জেনে খুব খুশি হলাম যে, তার নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’র বাকি অংশের শুটিং তুরস্কের বিভিন্ন প্রান্তে করার সিদ্ধান্ত নিয়েছেন।”


রোববার তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, করোনার কারণে আমির খানের শুটিং আপাতত বন্ধ আছে। তাই শনিবার ইস্তাম্বুলে প্রেসিডেন্ট প্রাসাদ হুবের ম্যানসনে আমির খানকে অভ্যর্থনা জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানপত্নী এমিনি এরদোগান।

মন্তব্যসমূহ