ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

করোনা বিধি ভেঙে পার্টির সময় পুলিশের ধাওয়া, নিহত ১৩

 



করোনাভাইরাসের বিস্তার রোধে আরোপিত বিধি-নিষেধ উপেক্ষা করে পেরুর একটি নৈশ ক্লাবে পার্টি করছিলেন স্থানীয়রা। পরে পুলিশের ধাওয়া করে ক্লাবটিতে। পুলিশের ধাওয়ায় পালানোর সময় পদদলিত হয়ে অন্তত ১৩ জন মারা গেছেন। এই ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন। এ ছাড়াও ২৩ জনকে আটক করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে লিমার থমাস রেস্টোবার ক্লাবে এ ঘটনা ঘটে।


স্থানীয় পুলিশ এবং সরকারি কর্মকর্তারা বলেছেন, শনিবার রাতে লিমার থমাস রেস্টোবার ক্লাবে প্রায় ১২০ জন পার্টিতে অংশ নিয়েছিলেন। ক্লাবের দ্বিতীয় তলার এই পার্টি ভেঙে দিতে পুলিশ অভিযান শুরু করলে লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এ ঘটনা ঘটে।


দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পার্টিতে অংশ নেয়া অন্তত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত মার্চ মাসে দেশটিতে নাইটক্লাব ও বার বন্ধ করে দেয়া হয়। এছাড়া পারিবারিক অনুষ্ঠানেও জনসমাগম ১২ আগস্ট পর্যন্ত নিষিদ্ধ করা হয়। 


পেরুর নারীবিষয়ক মন্ত্রাণালয়ের মন্ত্রী রোজারিও স্যাসিটিয়া এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেন, এরকম হওয়াটা উচিত ছিল না। আমরা মহামারিতে রয়েছি, স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থায় আছি। নাইটক্লাবের মালিকদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি।


সূত্র: বিবিসি।

মন্তব্যসমূহ