গণহত্যায় জড়িত হয়ে ক্ষমা না চাইলে রাজনীতিতে ঠাঁই নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে যারা জড়িত এবং এসব অপকর্মের জন্য যাদের কোনো অনুশোচনা নেই, দেশের মানুষ তাঁদের রাজনীতি বরদাশত করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্মিত ফ্ল্যাট উদ্বোধন ও পরবর্তীতে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিদেশে বসে ষড়যন্ত্র বরদাশত নয় অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে বসে একটি নির্দিষ্ট চক্রান্তকারী গোষ্ঠী বাংলাদেশে প্রতিনিয়ত অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দেশের জনগণ সচেতন এবং তাদের এই ষড়যন্ত্রমূলক অপতৎপরতায় কোনো কাজ হবে না বলে তিনি জোর দাবি করেন। অপরাধীদের ক্ষমা চাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে বলেন, "যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য সরাসরি দায়ী, অথচ এখনও পর্যন্ত এসব অপরাধের জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নয় এবং দেশের মানুষের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি, তাদের কোনো ধরনের রাজনীতি বাংলাদেশের মাটিতে ঠাঁই পাবে না।" অনুষ্ঠানে স...

আন্তর্জাতিক তদন্তের প্রয়োজন নেই: লেবানন

 



লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের আইন ও বিচার মন্ত্রী মেরি ক্লড নাজেম বলেছেন, সম্প্রতি বৈরুত বন্দরে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে সে ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের প্রয়োজন নেই। তিনি বলেন, লেবাননের বিচার বিভাগই তদন্ত করার জন্য যথেষ্ট।


মন্ত্রী মেরি ক্লড নাজেম বলেন, গত ৪ আগস্টের বিস্ফোরণ লেবাননের বিচার বিভাগের সক্ষমতার প্রমাণের জন্য একটি সুযোগ এবং এতে তারা জনগণের সমর্থন লাভ করবে। আল-জাজিরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।


নাজেম বলেন, জনগণের চাপ ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরের কারণে সম্ভবত তদন্ত সঠিকভাবে এগিয়ে যাবে।


আন্তর্জাতিক তদন্তের বিষয়টি নাকচ করে লেবাননের এ নারী রাজনীতিক বলেন, “আমি সবসময় লেবাননের বিচার বিভাগের ওপর আস্থা রাখতে চাই এবং আমি এমন কোনা ব্যবস্থা তৈরি করতে চাই না যে, নতুন কোনো গুরুত্বপূর্ণ কিছু হলেই আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারস্থ হতে হবে। আমরা আন্তর্জাতিক বিশেষজ্ঞ ব্যবহার করতে পারি কিন্তু আমি চাই আমাদের দেশের বিচার বিভাগ উন্নত হোক।”


গত ৪ আগস্ট বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২৫ জন নিহত ও পাঁচ হাজারের বেশি আহত হয়েছে। এ ঘটনায় ফ্রান্স আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। লেবানন এক সময় ফ্রান্সের উপনিবেশ ছিল এবং লেবাননে বহু ফরাসি নাগরিকের বসবাস রয়েছে।


পার্সটুডে

মন্তব্যসমূহ