তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

আগস্টেই বাজারে আসছে করোনা ভ্যাকসিন



বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসের প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল পর্ব শেষ করে ফেলেছে রাশিয়া। রোববার রাশিয়ার সেকেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা তাদের তৈরি করোনা প্রতিষেধকের চূড়ান্ত পর্যায়ের হিউম্যান ট্রায়াল পর্ব শেষ হওয়ার খবর জানান। আগামী মাসের মাঝামাঝি সময়ে এই প্রতিষেধক বাজারে আসবে বলে আশারবাণী শুনিয়েছেন তারা। খবর জি নিউজের।

এদিকে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি করোনা প্রতিষেধকের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল চলছে। এছাড়া ভারতের হায়দরাবাদের ফার্মাসিউটিক্যাল সংস্থা ভারত বায়োটেক ও আহমেদাবাদের ফার্মাসিউটিক্যাল সংস্থা জাইডাস ক্যাডিলার দু'টি করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল শুরু হতে চলেছে। এ অবস্থায় আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই করোনা প্রতিষেধক বাজারে ছাড়তে উদ্যোগী হয়েছে রাশিয়া।

সেকেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির প্রতিষেধক গবেষণা দলের প্রধান ভাদিম তারাসভ জানান, স্বেচ্ছাসেবকের প্রথম দলটিকে ১৫ জুলাই ও দ্বিতীয় দলটিকে ২০ জুলাই পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে। এই সময়ের মধ্যে এই প্রতিষেধকের পার্শ্ব প্রতিক্রিয়া ও কার্যকারিতার বিষয়ে নিশ্চিত হবেন বিজ্ঞানীরা। তার আগে ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে প্রতিষেধকের শেষ পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল।


রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি তৈরি করেছে এই প্রতিষেধক। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ থেকে ১৪ আগস্টের মধ্যেই এই প্রতিষেধক বাজারে ছাড়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে তারা।

মন্তব্যসমূহ