ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

বাড়ল উত্তেজনা: এবার মার্কিন কনস্যুলেট বন্ধ করে দিল চীন



চীন এবার সেদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংদু’তে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে। চলতি সপ্তাহের গোড়ার দিকে মার্কিন সরকার দেশটির হিউস্টন শহরে অবস্থিত চীনা কনস্যুলেট বন্ধ করে দেয়ার পর পাল্টা ব্যবস্থা নিল বেইজিং।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (শুক্রবার) এক বিবৃতিতে বলেছে, বেইজিং চেংদু’তে অবস্থিত মার্কিন কনস্যুলেটের লাইসেন্স বাতিল করে দিয়েছে। বিবৃতিতে এ পদক্ষেপকে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের অযৌক্তিক পদক্ষেপের আইনসম্মত ও যথোপযুক্ত জবাব’ বলে মন্তব্য করা হয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, “চীন-মার্কিন সম্পর্ক এখন এমন এক স্থানে এসে দাঁড়িয়েছে যা বেইজিংয়ের কাম্য ছিল না এবং এর পুরো দায়ভার আমেরিকার।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরের চীনা কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে ভবনটি খালি করার নির্দেশ দিয়েছিলেন। তখনই বেইজিং ট্রাম্পের এ পদক্ষেপের নিন্দা জানিয়ে পাল্টা ব্যবস্থা নেয়া হবে বলে হুমকি দিয়েছিল।

চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম ‘দ্যা চায়না ডেইলি’ হিউস্টনে সেদেশের কনস্যুলেট বন্ধ করে দেয়ার প্রতিক্রিয়ায় বলেছিল, নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আমেরিকার সকল ব্যর্থতার দায়ভার চীনের কাঁধে চাপানোর জন্য এ পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন।

কিন্তু দৃশ্যত চীন পাল্টা পদক্ষেপ নিয়ে মার্কিন রাজনৈতিক অঙ্গনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টালমাটাল রাজনৈতিক অবস্থানকে আরো বিপাকে ফেলে দিল।#

পার্সটুডে

মন্তব্যসমূহ