জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

চীনকে ঠেকাতে ১০৫টি মার্কিন এফ-৩৫ জেট কিনছে জাপান



দক্ষিণ চীন সাগরে চীনের একচেটিয়া আগ্রাসন ঠেকাতে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে জাপান।


এজন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে দুই হাজার ৩১১ কোটি ডলার মূল্যের বিভিন্ন ধরনের যুদ্ধবিমান কিনতে যাচ্ছে দেশটি। এর মধ্যে রয়েছে ১০৫টি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান।

বৃহস্পতিবার জাপানের কাছে এসব বিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। শনিবার সিএনএন এ খবর দিয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জাপান আরও ৬৩টি এফ-৩৫এ যুদ্ধবিমান ও ৪২টি এফ-৩৫বি বিমান কিনবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এসব যুদ্ধবিমান কেনার ফলে মার্কিন যুদ্ধবিমান উৎপাদনকারী লকহিড মার্টিনের সবচেয়ে বড় ক্রেতা হওয়ার দ্বারপ্রান্তে চলে এসেছে জাপান।

যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি সম্ভাব্য এ অস্ত্রবিক্রির বিষয়ে কংগ্রেসকে অবহিত করেছে। তবে উভয় দেশ ও লকহিড মার্টিন কোম্পানির দরকষাকষির ভিত্তিতে যুদ্ধবিমানের সংখ্যায় পরিবর্তন আসতে পারে।

জাপান যদি এসব সফলভাবে কিনতে পারে তাহলে দেশটির এফ-৩৫ যুদ্ধবিমান থাকবে। এতে করে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি এফ-৩৫ বিমান থাকবে দেশটি। জাপানের পর যুক্তরাজ্যের এসব বিমান সবচেয়ে বেশি হতে পারে। যুক্তরাজ্য ১৩৮টি এফ-৩৫ কেনার পরিকল্পনা করছে।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে জাপান এফ-৩৫ কেনার চুক্তি করেছিল ২০১৮ সালে।

মার্কিন প্রতিরক্ষা সুরক্ষা সহযোগিতা সংস্থা বিক্রয় অনুমোদনের ঘোষণা দিয়ে একটি বিজ্ঞপ্তিতে বলেছে, এ অনুমোদন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি প্রধান মিত্রের সুরক্ষার উন্নতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি লক্ষ্য এবং জাতীয় সুরক্ষা লক্ষ্যকে সমর্থন করবে।

জাপানকে একটি শক্তিশালী এবং কার্যকর স্ব-প্রতিরক্ষা সক্ষমতা বিকাশে সহায়তা করা মার্কিন জাতীয় স্বার্থের পক্ষে অতীব জরুরি।

মন্তব্যসমূহ