পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

কাতার ইস্যুতে আন্তর্জাতিক আদালতে হেরে গেল সৌদি জোট



কাতারের আকাশ পথ অবরোধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিজে-তে হেরে গেছে সৌদি জোট। এ সংক্রান্ত মামলায় আপিল প্রত্যাখ্যান করে কাতারের প্রতি সমর্থন দিয়েছে নেদারল্যান্ডসভিত্তিক জাতিসংঘের এই শীর্ষ আদালত।

আইসিজে প্রেসিডেন্ট আবদুলওয়াকি আহমেদ ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা বা আইসিএও’র এক সিদ্ধান্তের বিরুদ্ধে ওই আপিল করেছিল অবরোধকারী চার দেশ অর্থাৎ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও বাহরাইন।

২০১৮ সালে অবরোধকারী দেশগুলোর বিরুদ্ধে বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আইসিএও। তবে অবরোধকারী দেশগুলোর দাবি,এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আইসিএও যথাযথ কর্তৃপক্ষ নয়। বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয় সৌদি জোট। কিন্তু সেখানেও তারা হেরে গেছে।

মঙ্গলবারের রায়ে আদালত বলেছে,এই ঘটনায় আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা সিদ্ধান্ত দিতে পারে। সৌদি জোটের দাবি ছিল,আদালত যেন আইসিএও'র এ সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল ঘোষণা করে। আন্তর্জাতিক আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কাতার।

দোহা বলছে,আদালতের এ রায় আন্তর্জাতিক বিমান চলাচল সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের জন্য অবরোধ আরোপকারী দেশগুলোকে বিচারের মুখোমুখি করবে।

২০১৭ সালের ৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব,বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। তবে সৌদি জোটের অভিযোগ অস্বীকার করে আসছে কাতার। দেশটি বলেছে, সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশ দোহার বিরুদ্ধে প্রকারান্তরে যুদ্ধ ঘোষণা করেছে।

কাতারের বিরুদ্ধে চার আরব দেশের অন্যায় অবরোধের পর ইসলামি প্রজাতন্ত্র ইরান দেশটিকে নিজের আকাশ ব্যবহারের সুযোগ দেয় এবং নানাভাবে সহযোগিতা করে। কাতার সরকার তাদের বিপদে সহযোগিতার জন্য ইরানকে ধন্যবাদ জানিয়েছে।#

পার্সটুডে

মন্তব্যসমূহ