জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইরাকে মার্কিন সামরিক বহর লক্ষ্য করে আবারো হামলা




ইরাকে মার্কিন সামরিক বাহিনীর আরো একটি বহরের ওপর হামলা হয়েছে। স্থানীয় গণমাধ্যম এ খবর দিয়েছে। ইরাকের উত্তর-মধ্যাঞ্চলীয় সালাহউদ্দিন প্রদেশে সামরিক সরঞ্জামাদি নিয়ে যাওয়ার সময় ওই বহরের উপর হামলা হয়। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরাকে মার্কিন সামরিক বহরে উপর দ্বিতীয় দফা হামলা হলো।

ইরাকি উপজাতি সূত্রের বরাত দিয়ে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, মাকশিফিয়া এলাকায় গতকাল বুধবার মার্কিন সামরিক বহর লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়।

ইরাকের সাবেরিন বার্তা সংস্থার খবর অনুযায়ী, আসহাব আল-কাহাফ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। সংগঠনটি বলেছে, "আমরা নিশ্চিত করছি যে বিরাট একটি বহর আমরা ধ্বংস করেছি।"

তবে স্বল্প সময়ের ব্যবধানে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় নি যে, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা।#

পার্সটুডে

মন্তব্যসমূহ