জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইতালিতে একদিনেই ৪৭৫ জনের মৃত্যু!



প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে একদিনেই রেকর্ড ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন চার হাজারেরও বেশি।

ভয়াবহ পরিস্থিতিতে আতঙ্ক বাড়ছে স্থানীয়দের পাশাপাাশি প্রবাসী বাংলাদেশিদের। করোনা'র ভয়াবহতা ঠেকাতে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে, জরিমানা এবং বাধ্যতামূলক কোয়ারান্টিনেও পাঠানো হচ্ছে।


করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় ইতালির রোমের পাশাপাশি মিলান, ভেনিসসহ উত্তরাঞ্চলীয় শহরগুলোতে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হার। ভয়াবহতা মোকাবিলায় দেশটির সরকার আরো কড়াকড়ি আরোপ করেছে।

নতুন আদেশ জারি করে খোলা রাখা যায় এমন ব্যবসা প্রতিষ্ঠানগুলির সময়সূচী কমিয়ে আনা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে, জরিমানার পাশাপাশি বাধ্যতামূলক কোয়ারেন্টিনেও পাঠানো হচ্ছে অনেককে।

এ পরিস্থিতিতে অতিরিক্ত খাবার মজুদ না করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে ইতালি সরকার। দেশজুড়ে থমথমে পরিস্থিতিতে আতঙ্ক বিরাজ করছে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে।

ভাইরাসের বিস্তার ঠেকাতে উত্তরাঞ্চলীয় শহরগুলোতে যে কোন সময় কারফিউ জারি হতে পারে কন্তে সরকার। প্রশাসনের এমন হুঁশিয়ারি পরিপ্রেক্ষিতে আতঙ্কিত সাধারণ মানুষ।


প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়ার অভিযোগে গত এক সপ্তাহে ৪০ জনের বেশি নাগরিকের বিরুদ্ধে জরিমানা এবং মামলা দায়ের করা হয়েছে। 

মন্তব্যসমূহ