তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪৯৬, আক্রান্ত আরো পাঁচ দেশ



করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। ২২৫ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। অন্যদিকে ১২৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ইরান সরকার। দেশটিতে কেবল শুক্রবারই (০৬ মার্চ) নতুন করে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১২শ’ মানুষ।

এ অবস্থায় দেশগুলোকে আবারো সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। মারা গেছেন তিন হাজার ৪৯৬ জন।

ইরানে লাগামহীন করোনা পরিস্থিতি। সরকারের নানা পদক্ষেপের পরও ক্রমেই দীর্ঘ হচ্ছে করোনায় আক্রান্ত এবং মৃতের তালিকা।

ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়নুশ জাহানপুর বলেন, এখন পর্যন্ত প্রায় এক হাজারের মতো রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আমাদের চিকিৎসক এবং নার্সরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। আক্রান্তদের বেশিরভাগই রাজধানী তেহরান এবং কোম শহরের বাসিন্দা।

যুক্তরাষ্ট্রেও ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে করোনা পরিস্থিতি। ভাইরাসটি একের পর এক অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়ছে। অনলাইনে ক্লাস নেয়ার ঘোষণা দিয়েছে ইউনিভার্সিটি অব ওয়াশিংটন। করোনা মোকাবিলায় ৮৩০ কোটি ডলারের জরুরি তহবিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দক্ষিণ কোরিয়াতে নতুন করে ৫ শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং জনসমাগম এড়ানোসহ নানা তৎপরতার পরও কোনোভাবেই সংক্রমণ ঠেকানো যাচ্ছে না।


ভারতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। সংক্রমণ রুখতে ফরাসি এবং স্প্যানিশ পর্যটকদের নিষিদ্ধ করেছে ইরাক। এছাড়াও প্রথম করোনা আক্রান্তের তথ্য জানিয়েছে ভ্যাটিক্যান, সার্বিয়া, স্লোভাকিয়া, পেরু এবং ক্যামেরুন।

আবারো গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সতর্ক করা হয়েছে প্রত্যেক দেশকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আধানম গ্যাব্রিয়েসুস বলেন, সকল দেশের প্রতি আহ্বান জানাবো বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য। প্রত্যেক আক্রান্ত ব্যক্তিকে যথাযথ পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি তাদের জীবন রক্ষায় যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়। এখন পর্যন্ত আমরা অনুমোদন এবং পর্যালোচনার জন্য ২০টি প্রতিষধকের নমুনা পেয়েছি। এ সংক্রান্ত গবেষণায় সর্বোচ্চ উৎসাহ দেয়া হচ্ছে।

মন্তব্যসমূহ