পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

করোনা আতঙ্ক, রাজপ্রাসাদ ছাড়লেন রানি এলিজাবেথ



করোনা আতঙ্কে থরিহরিকম্প ব্রিটেনে। করোনা ভাইরাসের থাবা এড়াতে বাকিংহাম প্যালেন (রাজপ্রাসাদ) থেকে সরিয়ে ফেলা হল রানি এলিজাবেথকে। তিনি ও রাজা ফিলিপ আপাতত উইন্ডসর ক্যাসেলে থাকবেন। সেখানে তাদের কোয়ারেন্টাইন করে রাখা হবে।

রাজ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রানি ও রাজা সুস্থই আছেন। লন্ডনে প্রচুর পর্যটক আসেন। বাকিংহামেও আসেন অনেকে। সম্প্রতি রানি অনেকের সঙ্গে দেখা করেছেন। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজা ও রানিকে সরিয়ে নিয়ে যাওয়া হল। উইন্ডসর ক্যাসেল বাকিংহাম থেকে প্রায় ২৫ মাইল দূরে অবস্থিত। সেখানে মানুষজনের আনাগোনা অনেকটাই কম।

ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানক জানান, দেশের হাসপাতালগুলো প্রস্তুত নয়। সবমিলিয়ে মোট ৫০০০ ভেন্টিলেটার মেশিন আছে। কিন্তু তা যথেষ্ট নয়। আরও অনেক বেশি মেশিনের প্রয়োজন রয়েছে। তাই ৭০ বছরের উপরের যাদের বয়স তাঁদের আগামী চার মাস বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।

এখনও পর্যন্ত বিশ্বের মোট দেড়শো দেশে ছড়িয়েছে সংক্রমণ ছড়িয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় দেড় লাখ মানুষ। মৃত্যু হয়েছে পাঁচ হাজার জনেরও বেশি। চিনের ইউহান শহরের পর করোনা ভাইরাসেক করাল গ্রাসে ইউরোপের বিভিন্ন দেশ।

মন্তব্যসমূহ