নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

করোনা শনাক্তে নিজস্ব প্রযুক্তির স্ক্যানার ক্যামেরা তেরি করল ইরান



ইসলামি প্রজাতন্ত্র ইরান আজ বুধবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি থার্মাল ইমেজ ডিটেকশন স্ক্যানার ক্যামেরা জনসমক্ষে প্রদর্শন করেছে। এটি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তকরণে কাজে আসবে।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা এটি তৈরি করেছেন এবং খুব শিগগিরই তা বাজারে আসবে। এরই মধ্যে ইরানের কয়েকটি বিমানবন্দরে এসব থার্মাল ক্যামেরা স্থাপন করা হয়েছে। ব্যাপক সংখ্যায় তৈরির পর সেগুলো ইরানের অন্যান্য জনসমাগম স্থলেও স্থাপন করা হবে।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইলেকট্রনিক শিল্প বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শাহরুখ শাহরাম এসব তথ্য জানিয়েছেন। ইরানের তৈরি থার্মাল স্ক্যানার ক্যামেরা দূর থেকে একই সঙ্গে কয়েক জন ব্যক্তির দেহের তাপমাত্রা পরিমাপ করতে পারে এবং আধা সেন্ট্রিগ্রেডের চেয়ে কম তাপও এতে ধরা পড়ে। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরণের থার্মাল স্ক্যানার ব্যবহার করা হচ্ছে।
এসব থার্মাল স্ক্যানারের ক্যামেরার সামনে দিয়ে হেঁটে গেলেই জ্বর আছে কিনা তা সহজেই শনাক্ত করা যায়। তবে এসব স্ক্যানার তৈরির প্রযুক্তি এতদিন মূলত আমেরিকা, জাপান ও চীনসহ গুটি কয়েক দেশের নিয়ন্ত্রণে ছিল। এবার ইরানও তা তৈরিতে সক্ষম হলো।

এর আগে ইরান করোনাভাইরাস শনাক্তকরণের টেস্ট কিট তৈরি করতে সক্ষম হয়েছে। সূত্র : পার্সটুডে।

মন্তব্যসমূহ