তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ইতালিতে একদিনে করোনায় আরও ৩৬৮ জনের মৃত্যু



প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে একদিনে ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। সরকারি কর্মকর্তাদের বরাতে রবিবার বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

দেশটির সিভিল প্রোটেকশন বিভাগের প্রধান এঞ্জেলো বোরেল্লির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৮০৯ জনের। নতুন করে ৩ হাজার ৫৯০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটি এ রোগে মোট আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৭৪৭ জন।
এ রোগে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রাণ গেছে ৬ হাজার ৪৫৫ জনের।

মন্তব্যসমূহ