পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

তুরস্কের পাল্টা হামলায় ৩০ সিরীয় সেনা নিহত, ক্ষুব্ধ রাশিয়া



সিরিয়ার ইদলিবে আসাদ বাহিনীর হামলায় পাঁচ তুর্কি সেনা নিহত হওয়ার পর পাল্টা বিমান হামলা চালিয়েছে আঙ্কারা। এতে ৩০ থেকে ৩৫ সিরিয় সেনা নিহত হয়েছেন।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান এক বক্তব্যে এ তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

এর আগের ইদলিবে আসাদ বাহিনীর হামলায় তুর্কি সেনারা নিহত হন।

হামলার একদিন আগে, ইদলিবে নতুন করে সংঘাতের আশঙ্কায় নিজেদের সীমান্তে অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করে তুরস্ক।

সীমান্ত নিরাপত্তা, সাধারণ নাগরিক এবং ইদলিব থেকে পালিয়ে আসা ব্যক্তিদের রক্ষায় এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে দাবি আঙ্কারার।

জাতিসংঘ বলেছে, রুশ বাহিনীর সহায়তা সম্প্রতি ইদলিব দখলে অভিযান জোরদার করেছে আসাদ সরকার। গেলো এক মাসে তুর্কি সীমান্তে নিরাপদ আশ্রয়ে সরে গেছে প্রায় ৪ লাখ মানুষ।


এদিকে তুরস্ক ও সিরিয়ার সংঘাত ক্ষুব্ধ রাশিয়া। দেশটি তুরস্কের দিকে আঙ্গুল তুলেছে। মস্কো বলেছে, তুর্কি সেনারা কোনো তথ্য না দিয়েই সিরিয়ার ওই এলাকায় প্রবেশ করে। ফলে সিরীয় সেনারা বাধ্য হয়ে প্রতিরোধ করে।

তবে এরদোয়ান দাবি করেছেন, রাশিয়া যে বক্তব্য দিয়েছে তা সঠিক নয়। তুর্কি সেনারা সিরীয় সেনাদের সব রকম তথ্য আগাম জানিয়েছিল।

এরদোয়ান হুশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ তুরস্কের ক্ষমতা পরীক্ষা করতে চায় তাহলে সে কঠিন শিক্ষা পাবে। আমাদের সেনাদের হত্যা করা হবে আর আমরা বসে থাকবো, তা হতে পারে না।

মন্তব্যসমূহ