জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত



ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা একথা জানিয়েছে। খবর এএফপি’র।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক গণমাধ্যম উপদেষ্টা আলী রেজা ভেহাবজাদেহ এক টুইটে বলেন, ‘উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হ্যারিরচির করোনা ভাইরাস টেস্ট রিপোর্ট পজেটিভ এসেছে।’

সরকারের মুখপাত্র আলী রাবির সাথে সোমবার এক সংবাদ সম্মেলন চলাকালে ইরেজ হ্যারিরচি মাঝে মাঝে কাশি দিচ্ছিলেন এবং ঘামছিলেন। সূত্র : বাসস।

মন্তব্যসমূহ