জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় হুঁশিয়ারি পুতিনের



ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বুধবার মস্কোতে সংসদের বার্ষিক অধিবেশনে বক্তৃতাকালে এ উদ্বেগের কথা জানান রুশ প্রেসিডেন্ট।

পুতিন বলেন, চলমান মধ্যপ্রাচ্য সঙ্কট নিরসনে এবং আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিতে গুরতর আলোচনা জরুরি।
মানবজাতির বিকাশের প্রশ্নে এ ক্ষেত্রে বিশেষভাবে পরমাণু অস্ত্রসমৃদ্ধ ৫ দেশ- রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যকে দায়িত্ব নিতে হবে।

‘মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘর্ষ দ্রুত আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। বিশ্বের শৃঙ্খলা রক্ষা, স্থিতি ও নিরাপত্তার জন্য ব্যাপক গুরুত্ব দিয়ে আলাপ-আলোচনা করা প্রয়োজন। যুদ্ধ বাঁধাতে পারে এমন কারণ নিরসনে পরমাণু অস্ত্রসমৃদ্ধ দেশগুলোকে কাজ করতে হবে।’

এর পরপরই রাশিয়া যে কোনো ধরনের যুদ্ধপরিস্থিতি মোকাবিলায় সক্ষম উল্লেখ করে পুতিন বলেন, মস্কো বর্তমানে নিরাপদ, কারণ আমাদের আছে সর্বাধুনিক অস্ত্র, যা আর কারও নেই। যদিও আমাদের আরও উন্নত অস্ত্র প্রস্তুত করতে হবে।

‘তবে রাশিয়া কোনো দেশের জন্য হুমকি নয়। আগ্রহী যে কোনো মিত্রকে আমরা সহযোগিতা করতে চাই। জাতীয় নিরাপত্তার স্বার্থেই আমাদের উন্নত অস্ত্র তৈরির কাজ চালিয়ে যেতে হবে।’

মন্তব্যসমূহ