পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

ইরানে ব্রিটিশ রাষ্ট্রদূত ‘অবাঞ্ছিত’



ইরানে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রব ম্যাকেয়ারকে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন ইরানি বিচার বিভাগের মুখপাত্র।

চলতি মাসের শুরুতে ভুলবশত ইরানি ক্ষেপণাস্ত্রে একটি ইউক্রেনের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিক্ষোভে অংশ নেয়ার পর শনিবার তাকে গ্রেফতার করে পরে ছেড়ে দেয়া হয়েছে।

ব্রিটিশ রাষ্ট্রদূতের বিরুদ্ধে বিক্ষোভে উসকানি দেয়ার অভিযোগ করেছেন ইরানি বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি। সাংবাদিকদের তিনি বলেন, আন্তর্জাতিক আইনের অধীন এমন ব্যক্তিরা অবাঞ্ছিত বা পারসোনা নন গ্রাটা।

‘কাজেই তাকে বহিষ্কার করা হবে বলেই আশা করছেন ইরানি জনগণ এবং সেটা আন্তর্জাতিক আইনের অধীনেই,’ বললেন ইসমাইলি।

এদিকে ইসলামি প্রজাতন্ত্রটির আইনে সম্মান দেখাতে পারেননি বলে অভিযোগ করে রব ম্যাকিয়ারের কুশপুত্তলিকা দাহ করেছেন ইরানি বিক্ষোভকারীরা।

তেহরান বিশ্ববিদ্যালয়ে ওই কূটনীতিকের অবয়বে একটি কার্ডবোর্ড কেটে সেটি পুড়িয়ে দেয়া হয়েছে। সঙ্গে বৃটিশ পতাকাও জ্বালিয়ে দেয়া হয়েছে।

এর আগে তাকে তিন ঘণ্টা আটক করে রেখেছিলেন ইরানি কর্তৃপক্ষ। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রব যেটাকে অবৈধ বলে আখ্যায়িত করেছেন।

যদিও এই কূটনীতিক বলছেন, তিনি এমন একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন, যেটা ওই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে করা হয়েছিল বলে প্রচার করা হয়েছে। এতে তিনি মাত্র পাঁচ মিনিট উপস্থিত ছিলেন। ওই বিমান দুর্ঘটনায় চার ব্রিটিশ নাগরিকও নিহত হয়েছেন।

মন্তব্যসমূহ