ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

১৩ বছর পর নিজের প্রতিষ্ঠিত ‘একে’ পার্টিতে ফিরলেন এরদোগান

তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিতে (একে) যোগদান করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

মঙ্গলবার দেশটির রাজধানী আঙ্কারাতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তিনি তার সদস্যপদে সাক্ষর করেন।

একে পার্টি সদর দপ্তরে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে্ এরদোগান বলেন, ‘আজ আমি আমার প্রতিষ্ঠিত পার্টিতে ফিরলাম। এটি আমার বাড়ি, আমার আবেগ, আমার প্রেম। ২০১৪ সালের ২৭ আগস্ট তারিখে আমি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কারণে সংবিধানের নিয়ম অনুযায়ী আমাকে এর সদস্যপদ ছেড়ে চলে যেতে হয়েছিল।’


গণভোটের পূর্ববর্তী সংবিধানের বিধান অনুযায়ী, তুর্কি প্রেসিডেন্ট কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারে না। ১৬ এপ্রিল সাংবিধানিক সংস্কারের গণভোটের ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় এই নিয়ম বাতিল হয়ে যায়।

একই অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী বিনালি ইলিদিরিম বলেন, আগামী ২১ মে অনুষ্ঠিত পার্টির কংগ্রেসের সময় এরদোগানকে একে পার্টি চেয়ারম্যান মনোনীত করা হবে।

২০০১ সালে একে পার্টির প্রতিষ্ঠার পর থেকে টানা ১৩ বছর দলটির নেতৃত্ব দেন এরদোগান কিন্তু ২০১৪ সালের আগস্ট মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাকে পার্টির চেয়ারম্যানের পদ ত্যাগ করতে হয় কারণ দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হবেন দল নিরপেক্ষ।

সূত্র: আনাদুলো এজেন্সি

মন্তব্যসমূহ