হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

উত্তর কোরিয়াকে একাই সামলাবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের হুমকির বিরুদ্ধে এককভাবে ব্যবস্থা নেবে তাঁর দেশ।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যদি উত্তর কোরিয়ার সমস্যার সমাধান চীন না করে, তাহলে আমরা করব। এটাই আমি আপনাদের বলতে চাইছি।’

ট্রাম্প আরো বলেন, ‘উত্তর কোরিয়ার ওপরে চীনের বড় প্রভাব রয়েছে। তাই উত্তর কোরিয়ার বিষয়ে আমাদের সাহায্য করা বা না করার বিষয়ে চীনের সিদ্ধান্ত নিতে হবে। চীন যদি সেটা করে, তাহলে তাদের জন্যই ভালো হবে। আর না করলে কারো জন্যই ভালো হবে না।’

তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে সম্পর্কে কিছুই জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

চলতি সপ্তাহেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র ভ্রমণে যাবেন। চীনা প্রেসিডেন্টের ভ্রমণের আগেই এমন মন্তব্য করলেন ট্রাম্প।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবেন ট্রাম্প। বাণিজ্য-সংক্রান্ত বিষয়গুলো এর মধ্যে গুরুত্ব পাবে বলে জানিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, ‘বাণিজ্য-সংক্রান্ত বিষয়গুলো প্রণোদনা হিসেবে কাজ করবে। বৈঠকটি ব্যবসা-বাণিজ্য নিয়েই।’



উত্তর কোরিয়ার পরমাণু হুমকি নিয়ে বরাবরই শঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে হামলার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে বলে বিভিন্ন সময়ে জানানো হয়েছে দেশটির পক্ষ থেকে।

মন্তব্যসমূহ