জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

মি. ট্রাম্প, আমিও কি সন্ত্রাসী? (ভিডিও)

 যুক্তরাষ্ট্রে শরণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সাত বছর বয়সী শিশুকন্যা বানা আলাবেদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক টুইটে প্রশ্ন করে বলেছেন, মি. ট্রাম্প, আমিও কি সন্ত্রাসী?

আরেক টুইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বানা টুইটে লিখেছেন, আপনি কী ২৪ ঘণ্টা ধরে পানি ও খাবার ছাড়া কখনো ছিলেন? শুধুমাত্র সিরিয়ার শিশু ও শরণার্থীদের কথা চিন্তা করুন।

সিরিয়ার আলেপ্পোতে তার ভয়াবহ জীবন সম্পর্কে জানাতে গিয়ে এক ভিডিও টুইটে ওই প্রশ্ন তুলেছেন। বানার ওই টুইট ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।


এর আগে ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের পর একটি টুইট করেন। সেখানে তিনি বলেন, তার অভিবাসন নিষেধাজ্ঞার উদ্দেশ্য ছিল ‘খারাপ মানুষদেরকে দেশের বাইরে রাখা!’

ট্রাম্পের ওই টুইটের পর বানা টুইটে প্রশ্ন করে বলেন, আমিও কি সন্ত্রাসী?

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের এক নির্বাহী আদেশে সই করেন। দেশগুলোর মধ্যে সিরিয়াও রয়েছে। অন্য ছয়টি দেশের নাগরিকদের জন্য ৯০ দিনের নিষেধাজ্ঞা জারি করা হলেও সিরীয়দের ক্ষেত্রে তা বলবৎ থাকবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত।

ডোনাল্ড ট্রাম্পের ওই আদেশের পর বানা আলাবেদ টুইটে বলেন, ‘প্রিয় ট্রাম্প, শরণার্থীদের নিষিদ্ধ করা খুবই খারাপ। ঠিক আছে, এটা যদি ভালো হয়, আপনার জন্য আমার একটি ধারণা আছে। অন্য দেশকে শান্তিপূর্ণ করুন।’

বানা আলাবেদ তার মায়ের সহায়তায় হৃদয় নাড়ানো ও আবেগপ্রবণ ওই টুইটে যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার আলেপ্পোর দুর্দশা ও দুর্বিষহ চিত্র তুলে ধরেছেন।

গত বছরের সেপ্টেম্বর থেকে নিয়মিত টুইটে আলেপ্পোর চিত্র তুলে ধরছেন বানা ও তার মা। সেই সময় থেকে তাদের টুইট অ্যাকাউন্টে ৩ লাখ ৬৬ হাজারেরও বেশি ফলোয়ার যুক্ত হয়েছে।
সূত্র: ইউএসএ টুডে, মিরর ইউকে

মন্তব্যসমূহ