ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

মেক্সিকোজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

মেক্সিকোর বিভিন্ন শহরের রাস্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে দেশটির হাজার হাজার নাগরিক।

স্থানীয় সময় রোববার ওই বিক্ষোভ শুরু হয়। সে সময় বিক্ষোভকারীরা ট্রাম্পের পাশাপাশি মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর ওপরও ক্ষোভ প্রকাশ করেন।

রাজধানী মেক্সিকো সিটি ও গুয়াদালাজারা শহরে কমপক্ষে ৩০ হাজার বিক্ষোভকারী একত্র হয়েছেন বলে জানিয়েছে সরকারি সূত্র।

সমাবেশে ইংরেজি ও স্প্যানিশ ভাষায় লেখা বিভিন্ন ট্রাম্পবিরোধী প্ল্যাকার্ড ও মেক্সিকোর পতাকা নিয়ে ট্রাম্পের প্রতি ঘৃণা প্রকাশ করেন বিক্ষোভকারীরা। এ সময় প্রেসিডেন্ট নিয়েতোকে দুর্বল নেতা হিসেবে উল্লেখ করেন তাঁরা।

সমাবেশের মিছিলে অংশ নেওয়া জর্জ রুইজ নামে এক বিক্ষোভকারী বলেন, ‘তিনি (ট্রাম্প) একজন বাজে মানুষ। তিনি যেভাবে কাজ করছেন সেটি উচিত নয়।’

আরেকজন বিক্ষোভকারীর ব্যানারে লেখা ছিল ‘মেক্সিকোবাসীরা সম্মান চাই। দুই দেশের মধ্যে সেতু চাই, দেয়াল নয়।’

কিছুদিন ধরেই বৈরী সম্পর্ক চলছে ট্রাম্প-নিয়েতোর মধ্যে। অভিবাসী, ব্যবসা-বাণিজ্য ও সীমান্তে দেয়াল তোলা থেকে শুরু করে ট্রাম্পের নেওয়া কয়েকটি সিদ্ধান্তেই দেশ দুটির সম্পর্ক দিন দিন শীতল হয়ে আসছে।

ট্রাম্পের এসব সিদ্ধান্তের কারণে মেক্সিকো বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা মেক্সিকোবাসীর। এনটিভি অনলাইন

মন্তব্যসমূহ