হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

ট্রাম্পের মুসলিমবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল লন্ডন-প্যারিস

 ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে লন্ডন রাস্তা। স্থানীয় গণমাধ্যমগুলো খবর দিচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মুসলিমদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার’ বিরুদ্ধে ৪০ থেকে ৫০ হাজার জনতা বিক্ষোভ করেছে লন্ডনের রাজপথে।  একই ধরনের বিক্ষোভ হয়েছে ফান্সের প্যারিস শহরে।

বিক্ষোভে অংশ নিয়ে তারা বলেছেন, অবশ্যই ঘৃণা ও ক্ষোভ ছড়িয়ে সফল হবেন না ট্রাম্প। তারা সমস্বরে উচ্চারণ করলেন আমাদেরকে থামিয়ে রাখা যাবে না। আমাদের কণ্ঠকে রোধ করা যাবে না।

লন্ডনে বিক্ষোভকারীরা সমবেত হন যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে। সেখান থেকে তারা মিছিলসহ এগিয়ে যান ১০ ডাউনিং স্ট্রিটে। এ সময় বিক্ষোভকারীদের হাতে ছিল নানা রকম প্লাকার্ড। তাতে নানা রকম স্লোগান। শরণার্থীদের প্রতি তাতে জানানো হয় সংহতি। ইসলাম বিরোধিতার করা হয় তীব্র সমালোচনা। একই ধরনের বিক্ষোভ হয়েছে ফান্সের প্যারিস শহরে। এছাড়াও একই রকম বিক্ষোভ হচ্ছে যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন দেশে।


দ্য ইন্ডিপেন্ডেন্ট অবলম্বনে

মন্তব্যসমূহ