জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

বরফে হাটতে পেঙ্গুইনকে অনুসরণ করুন

বরফে পিচ্ছিল রাস্তায় আছড়ে পড়া থেকে রক্ষায় জনগণকে পেঙ্গুইনের মতো হাঁটার পরামর্শ দিয়েছেন অর্থোপেডিক চিকিৎসকরা। শীতের সময় দুর্ঘটনা এড়িয়ে চলতে জার্মানির ট্রমা ও অর্থোপেডিক্স সার্জনদের ওয়েবসাইটে এই পরামর্শ দেয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জার্মানিজুড়ে বেশ কিছুদিন তুষারপাত হতে পারে। শনিবারে সে দেশের তাপমাত্রা ১০ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। আর এই সময়ে বাড়তে পারে বরফে পিছলে হাত-পা ভাঙ্গার মতো দুর্ঘটনা। আর এই সময়ে দুর্ঘটনা এড়াতে পেঙ্গুইনের মত হাঁটার পরামর্শ দিলেন চিকিৎসকরা।


অর্থোপেডিক্স ও ট্রমা সার্জারির সোসাইটির জার্মান ওয়েবসাইটে বলা হয়, জলজ পাখিরা মাথা সামনে এগিয়ে হাঁটে যাতে ভরকেন্দ্র সামনের পায়ে থাকে। একই তথ্যসূত্রে বলা আছে মানুষ যখন হাঁটে তখন তার দুই পায়েই সমান ভর থাকে যা পিচ্ছিল পথে পরে যাবার সম্ভাবনা বাড়ায়।

এর আগে ২০১৪ সালে আবহাওয়ার সতর্কতা বার্তার পরেও বার্লিন পৌর কর্তৃপক্ষ পর্যাপ্ত বরফ সরাতে ব্যার্থ হওয়ায় সমালোচিত হয়। ফলশ্রুতিতে, জরুরি উদ্ধার কার্যক্রম ৭৫০ এরও বেশি পিছলে পরে হাঁড় ভাঙ্গা বিষয়ক কল পায় এবং কেন্দ্রীয় হাসপাতালের জরুরি বিভাগে তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়। রয়টার্স/নতুনবার্তা

মন্তব্যসমূহ