জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

উ.কোরিয়ার পারমাণবিক বোমা নিয়ে আতঙ্কে দ.কোরিয়া

উত্তর কোরিয়ার হাতে বর্তমানে ১০টি পারমাণবিক বোমা তৈরির মতো পর্যাপ্ত প্লুটোনিয়াম রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া।

পিয়ংইয়ং আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাছাকাছি আছে- উ. কোরীয় নেতা কিম জং-উনের এমন বক্তব্যের এক সপ্তাহ পর বুধবার দক্ষিণ কোরিয়া এ তথ্য জানাল।

উ. কোরিয়া ২০১৭ সালে পারমাণবিক কর্মসূচি জোরদার করতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম অস্ত্র তৈরি করতে চায়। পিয়ংইয়ং ইতোমধ্যে পাঁচবার পারমাণবিক পরীক্ষা ও অসংখ্যবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।


সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ২০১৬ সালের শেষ নাগাদ উ. কোরিয়ার হাতে প্রায় ৫০ কিলোগ্রাম অস্ত্র নির্মাণ পর্যায়ের প্লুটোনিয়াম ছিল যা দিয়ে ১০টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। আট বছর আগে দেশটির প্লুটোনিয়ামের পরিমাণ ছিল ৪০ কিলোগ্রাম।

এছাড়া উত্তর কোরিয়ার উচ্চসমৃদ্ধ ইউরেনিয়াম অস্ত্র তৈরির সক্ষমতা আছে। তবে তাদের কাছে কি পরিমাণ ইউরেনিয়াম মজুদ আছে তা জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রের থিংকট্যাংক ইনস্টিটিউট ফর সাইন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি গত জুনে জানায়, উ. কোরিয়ার হাতে ২১টির বেশি পারমাণবিক অস্ত্র আছে। ২০১৪ সালে দেশটির হাতে ১০-১৬টি পারমাণবিক অস্ত্র ছিল।

সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইয়ংবিয়নে পারমাণবিক চুল্লি পুনরায় সচল করার পর উ. কোরিয়ার প্লুটোনিয়াম সরবরাহ বেড়েছে।

সূত্র: ইয়ানহ্যাপ/আরটিএনএন

মন্তব্যসমূহ