জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ব্রাজিলে কারাগারে ৩৩ বন্দিকে হত্যা


ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি কারাগারে অন্তত ৩৩ বন্দিকে হত্যা করা হয়েছে। কাছের একটি রাজ্যের কারাগারে দাঙ্গায় ৫৬ জন নিহত হওয়ার মাত্র কয়েকদিন পর এই হত্যাকান্ড ঘটল।

কর্মকর্তারা জানান, জেলখানার ভেতর ৩০টি গলাকাটা লাশ পাওয়া গেছে।

স্থানীয় বিচারমন্ত্রী উজিয়েল ক্যাস্ত্রো এই ঘটনার জন্য একটি মাদক চক্রকে দায়ী করেছেন।

রোমাইমা রাজ্যের কারাগারে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, মন্টি ক্রিস্টো রুরাল পেনিটেনটিয়ারি কারাগারের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

কারাগারে ধারণক্ষমতার চেয়ে বন্দি অনেক বেশি। -বাসস

মন্তব্যসমূহ