জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করতে একটি চক্র সুকৌশলে সক্রিয়: প্রধানমন্ত্রী

একটি নির্দিষ্ট চক্র বেশ সুকৌশলে দেশের জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় রয়েছে এবং তারা নানাভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর জ্বালানি খাত’ অনুষ্ঠানে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয়ে বেশ কষ্ট ভোগ করছেন এবং সরকার সে বাস্তবতাকে একবারের জন্যও অস্বীকার করেনি। মূলত বিগত সরকারের কাছ থেকে একটি সামগ্রিক ভঙ্গুর ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে।" তিনি আরও স্পষ্ট করে বলেন, "অতীত সরকারের সময়ে গ্যাস, জ্বালানি বা পেট্রোলিয়াম খাতে অত্যন্ত অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। নির্দিষ্ট কিছু সুবিধাভোগী মহলকে বাড়তি সুবিধা দিতেই নেওয়া হয়েছিল এসব ক্ষতিকর নীতি। যার চূড়ান্ত খেসারত এখন দেশের সাধারণ মানুষ ও বর্তমা...

অভিবাসীদের নিয়ে ট্রাম্পের আদেশ সাময়িকভাবে স্থগিত করেছে একটি আদালত

সিরিয়া, ইরাক, ইরানসহ সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশ জারি করেছিলেন তা সাময়িকভাবে স্থগিত করে দিয়েছেন স্থানীয় একজন বিচারক।
বৈধ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরও মুসলিমপ্রধান কয়েকটি দেশের নাগরিকদের বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করে দিয়েছিল দেশটির কর্তৃপক্ষ।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে শনিবার একটি মামলা করে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন বা এসিএলইউ।
তাদের আবেদনের প্রেক্ষিতে নিউ ইয়র্কের স্থানীয় এক আদালতের বিচারক স্থানীয় সময় শনিবার রাতে এ স্থগিতাদেশটি দেন। আবেদনটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মি: ট্রাম্পের অভিবাসী সংক্রান্ত নির্বাহী আদেশ বাস্তবায়ন আপাতত স্থগিত থাকবে।
যুক্তরাষ্ট্রের জেলা জজ আদালতের বিচারক অ্যান ডানলি এই আদেশটি দেন। ফলে যারা বৈধ ভিসা নিয়ে আসছে, যাদের কাছে কর্তৃপক্ষ অনুমোদিত শরণার্থীর আবেদনপত্র আছে বা যেসব অভিবাসী বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাইছে তাদের প্রবেশে আর বাধা দেয়া যাবে না।
এসিএলইউ বলছে, আদালতের এই আদেশের ফলে নিউ ইয়র্কের বিমানবন্দরে আটক ব্যক্তিরা মুক্তি পাবেন।
সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ট্রাম্পের নির্বাহী আদেশের পর থেকে বিভিন্ন বিমানবন্দর বা ট্রানজিটের সময় অন্তত একশো থেকে দুইশোর মতো নাগরিককে আটক করা হয়েছে বলে ধারণা করছে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন বা এসিএলইউ।
আরো পড়ুন: নিউ ইয়র্ক বিমানবন্দরে আটকানো হলো ১১ শরণার্থীকে
                   বিমানবন্দরে আটকে যাচ্ছেন ৭ মুসলিম দেশের লোকেরা
                  যুক্তরাষ্ট্রের বাইরে থাকা কর্মীদের ফিরতে বলেছে গুগল

দেশটির অভিবাসী অধিকার প্রকল্পের আইনবিষয়ক উপপরিচালক লি গের্লান্ট আদালতে অভিবাসীদের পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করেন। এ সময় আদালতের বাইরে অনেকে তাঁকে সমর্থন জানান।
মি: গেলার্ন্ট পরে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, "যুক্তরাষ্ট্রে এসে কেউ যেন আটকে না পড়ে আদালত সে ব্যবস্থা নেবেন। আদালত সরকারকে আটকে পড়াদের নামের তালিকা দিতে নির্দেশ দিয়েছেন"।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে শরণার্থীদের আটকের ঘটনায় শত শত মানুষ বিক্ষোভ শুরু করে , আর এর মধ্যেই মি: ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে স্থানীয় আদালতের এই স্থগিতাদেশ এলো।
আগামী ফেব্রুয়ারি মাসের শেষে এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।
এদিকে আদালতের স্থগিতাদেশ আসার পর আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন বা এসিএলইউ টুইট বার্তায় লিখেছে "প্রথম সপ্তাহেই ডোনাল্ড ট্রাম্প আদালতের কাছে হারলেন"। বিবিসি

মন্তব্যসমূহ