জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করতে একটি চক্র সুকৌশলে সক্রিয়: প্রধানমন্ত্রী

একটি নির্দিষ্ট চক্র বেশ সুকৌশলে দেশের জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় রয়েছে এবং তারা নানাভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর জ্বালানি খাত’ অনুষ্ঠানে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয়ে বেশ কষ্ট ভোগ করছেন এবং সরকার সে বাস্তবতাকে একবারের জন্যও অস্বীকার করেনি। মূলত বিগত সরকারের কাছ থেকে একটি সামগ্রিক ভঙ্গুর ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে।" তিনি আরও স্পষ্ট করে বলেন, "অতীত সরকারের সময়ে গ্যাস, জ্বালানি বা পেট্রোলিয়াম খাতে অত্যন্ত অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। নির্দিষ্ট কিছু সুবিধাভোগী মহলকে বাড়তি সুবিধা দিতেই নেওয়া হয়েছিল এসব ক্ষতিকর নীতি। যার চূড়ান্ত খেসারত এখন দেশের সাধারণ মানুষ ও বর্তমা...

সু চি’র দলের মুসলিম আইনজীবীকে বিমানবন্দরে গুলি করে হত্যা

মিয়ানমারের ক্ষমতাসীন ও দেশটির নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)-র আইনি  পরামর্শক ও বিখ্যাত মুসলিম আইনজীবী ইউ কো নিকে ইয়াঙ্গুন বিমানবন্দরে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার বিকালে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশের ধারণা তিনি আততায়ীর গুলিতে নিহত হয়েছেন।
ইউ কো নি ছিলেন দেশটির একজন বিখ্যাত আইনজীবী এবং সম্প্রতি গঠিত মিয়ানমার মুসলিম আইনজীবী সমিতির একজন পৃষ্ঠপোষক।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে মিয়ানমার টাইমস জানিয়েছে, ইন্দোনেশিয়া সফর শেষে দেশে ফিরছিলেন এ শীর্ষ মুসলিম আইনজীবী। জাকার্তায় তিনি একটি শীর্ষ নেতাদের প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছিলেন। ইয়াঙ্গুন বিমানবন্দরে নামার তিনি স্থানীয় সময় বিকাল সাড়ে চারটার দিকে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তাকে গুলি করা হয়। গুলি মাথায় লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গুলির ঘটনায় এক ট্যাক্সি চালকেরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এএফপি।
এনএলডি-এর এক শীর্ষনেতা ইউ উইন মিয়ানমার টাইমসকে বলেন, মিয়ানমারের জন্য এটা একটি দুঃখজনক ঘটনা এবং দেশের জন্য বড় ক্ষতি।
পুলিশ সূত্রের বরাত দিয়ে মিয়ানমার টাইমস আরও জানিয়েছে, সন্দেহভাজন গুলিবর্ষণকারীর বয়স ৫৩ বছর হতে। তিনি মান্দালয়ের বাসিন্দা। সন্দেহভাজনকে পুলিশ গ্রেফতার করেছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনও হত্যার মোটিভ সম্পর্কে জানা যায়নি।  সূত্র: মিয়ানমার টাইমস/বাংলা ট্রিবিউন

মন্তব্যসমূহ