জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করতে একটি চক্র সুকৌশলে সক্রিয়: প্রধানমন্ত্রী

একটি নির্দিষ্ট চক্র বেশ সুকৌশলে দেশের জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় রয়েছে এবং তারা নানাভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর জ্বালানি খাত’ অনুষ্ঠানে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয়ে বেশ কষ্ট ভোগ করছেন এবং সরকার সে বাস্তবতাকে একবারের জন্যও অস্বীকার করেনি। মূলত বিগত সরকারের কাছ থেকে একটি সামগ্রিক ভঙ্গুর ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে।" তিনি আরও স্পষ্ট করে বলেন, "অতীত সরকারের সময়ে গ্যাস, জ্বালানি বা পেট্রোলিয়াম খাতে অত্যন্ত অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। নির্দিষ্ট কিছু সুবিধাভোগী মহলকে বাড়তি সুবিধা দিতেই নেওয়া হয়েছিল এসব ক্ষতিকর নীতি। যার চূড়ান্ত খেসারত এখন দেশের সাধারণ মানুষ ও বর্তমা...

ট্রাম্প যুদ্ধ বাধিয়ে দিতে পারেন : সাবেক ব্রিটিশ সেনাপ্রধান

ব্রিটেনের সাবেক সেনাপ্রধান স্যার রিচার্ড ব্যারনস বলেছেন, ব্যবসায় অভিজ্ঞ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমঝোতার ব্যাপারে হার-জিতের দৃষ্টিভঙ্গির ফলে যুদ্ধ বেধে যেতে পারে।

সাবেক ওই সেনাপ্রধানের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ‘পাগলাটে’ কিছু করে ফেলতে পারেন।

বিশ্ববাসীকে সতর্ক করে ব্যারনস জানান, একটি বড় প্রতিষ্ঠানের প্রধানের কাছে হয়তো ট্রাম্পের ‘হার-জিত’ দর্শন মানসিকভাবে স্থিতিশীল মনে হতে পারে। তবে আন্তর্জাতিক অঙ্গনে সেটা ‘গভীর আশঙ্কার বিষয়।

জেনারেল ব্যারনস আরো জানান, দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র ও চীনের বিমানবাহী রণতরীর মুখোমুখি অবস্থানে চলে যেতে পারে। এই সাগরের কিছু অংশ নিয়ে কয়েকটি দেশের মধ্যে বিবাদ আছে। তিনি বলেন, চীনের নৌবাহিনী উচ্চাকাঙ্ক্ষী কিন্তু অনভিজ্ঞ। তাই চীনের কোনো সেনা কমান্ডার যদি মার্কিন কোনো রণতরীর দিকে ক্ষেপণাস্ত্র তাক করে, তা আক্রমণাত্মক পদক্ষেপ হিসেবে ধরা হতে পারে।

ব্রিটিশ জেনারেল আরো বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা যদি এটাকে সত্যিকার আক্রমণ হিসেবে বিবেচনা করে। আর জবাবে চীনা জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে, তাহলে যুদ্ধ বেধে যেতে পারে। এনটিভি অনলাইন

মন্তব্যসমূহ