জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

নাইজেরিয়া থেকে জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে উচ্ছেদের দাবি

বোকো হারাম জঙ্গিদের ফাইল ছবিসশস্ত্র ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারামকে তাদের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি সাম্বিসা বন থেকে উচ্ছেদ করা হয়েছে। নাইজেরিয়ার সেনাবাহিনীর অভিযানে ঘাঁটি ছেড়ে পালিয়ে যায় জঙ্গি গোষ্ঠীটির সদস্যরা। শনিবার দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এ কথা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে বিষয়টি জানা গেছে।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট বুহারি জানান, বোকো হারামকে তাদের শেষ ঘাঁটি থেকেও উচ্ছেদ করা হয়েছে। এখন তাদের কোথাও লুকিয়ে থাকার জায়গা নেই।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ঘাঁটি থেকে জঙ্গিদের উৎখাত করে সেনাবাহিনী।

অভিযান সফল হওয়ায় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন বুহারি।

গত কয়েক সপ্তাহ ধরেই গভীর বনে  জোরদার অভিযান চালাচ্ছিলো। ধারণা করা হচ্ছিল ২০১৪ সালে অপহৃত চিবক কিশোরীদের কয়েকজনকে বনটিতে জিম্মি রাখা হয়ে থাকতে পারে।

ফেব্রুয়ারিতে শুরু হওয়া সেনা অভিযানে বোকো হারাম নিয়ন্ত্রিত নাইজেরিয়ার বেশির ভাগ এলাকা পুনরায় নিয়ন্ত্রণ নেয় সরকার।

দখলকৃত এলাকা হারালেও বোকো হারাম নাইজেরিয়া ও প্রতিবেশী নাইজার ও ক্যামেরুনে আত্মঘাতী বোমা হামলা চালাচ্ছে। বোকো হারামের নেতা আবুবকর শেকাও ইসলামিক স্টেট (আইএস)-এর প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন।

সংশ্লিষ্ট অঞ্চলে সাত বছর ধরে বোকো হারামের সশস্ত্র যুদ্ধে অন্তত ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে মনে করা হয়। এ সময় অন্তত ২০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। সূত্র: বিবিসি।

মন্তব্যসমূহ