প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে: জামায়াত

  দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।  তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হবে। একইসঙ্গে নির্বাচনী মাঠে সমতার নীতি ভঙ্গ হলে দায় এড়াতে পারবে না নির্বাচন কমিশন। রোববার (১৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাত ৮টায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ডা. তাহের। তিনি বলেন, সারা দেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে বিএনপির প্রতি পক্ষপাতের বিষয়টি এখন দৃশ্যমান। বিশেষ করে মাঠপর্যায়ে দায়িত্বে থাকা এসপি ও ডিসিদের– যারা একইসঙ্গে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন– আচরণে নিরপেক্ষতার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে।  এ ধরনের কর্মকর্তাদের একটি তালিকা তারা ইতোমধ্যে করেছেন বলেও জানান তিনি। তবে আপাতত বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ডা. তাহের অভিযোগ করেন, গত দুই-তিন সপ্তাহ ধরে একটি দলের শীর্ষ নেতাকে ঘিরে সর...

মৌমাছি জড়িয়ে সুন্দরীর নৃত্য!

একটা মৌমাছির কামড় জান কাহিল করে দিতে পারে৷ সেই মৌমাছি শরীরে জড়িয়ে নৃত্য করে তাক লাগিয়ে দিল এক মধ্য বয়স্কা মহিলা৷তাও আবার ১২ হাজার মৌমাছি৷ অঙ্গে কোনও রকম সুতোর চিহ্নমাত্র না রেখে দিনের পর নাচ করে চলেছেন ৪৪ বছরের এই মহিলা৷

আমেরিকার অরিগনের বাসিন্দা সারা নিজেকে মৌমাছিদের রানি বলে মনে করেন৷ নগ্ন শরীরকে মৌমাছি দিয়ে ঢেকে ফেলা সারার সখ৷ ফটোগ্রাফার হোলি বিলমেথ তার ছবিও তুলেছেন৷ এই ছবিতে সারা নিশ্চিন্তেই দাঁড়িয়ে আছেন এবং তার গলা থেকে কোমড় পর্যন্ত বসে আছে হাজারো মৌমাছি৷

সারা পেশায় একজন শিল্পী এবং হিলার (আধ্যাত্মিক উপায়ে যারা চিকিৎসা করেন)৷ ২০০১ সালে মৌমাছি নিয়ে এমন এক্সপেরিমেন্ট শুরু করেন সারা৷ আসলে এমন করে তিনি মৌমাছিদের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছিলেন৷ মৌমাছিদের নিজের শরীরে বসিয়ে সারা নাচও করেন৷

নিজের এক ওয়েবসাইটে সারা লিখেছেন, ‘আমি মৌমাছিদের সঙ্গে আধ্যাত্মিক নাচ করি, এতে আমি শান্তি পাই৷ ১২ হাজারেরও বেশি মৌমাছি আমার শরীরে ভর দেয় এবং আমি তার প্রতিরোধ করি৷ এরপর আমি প্রতিরোধ বন্ধ করে দেই এবং এতে আমি নিজেকে খুব হালকা অনুভব করি৷’ তিনি আরও জানান যে এটি এক ধরনের মেডিটেশন, এর সাহায্যে মস্কিষ্ককে কাবু করা যায় এবং নিজেকে ভারবিহীন মনে হয়৷

মৌমাছিদের আকর্ষণ করার জন্য সারা নিজের শরীরে ফেরোমেন তেল লাগিয়ে নেন৷ এর গন্ধ ১০০ রানি মৌমাছির মতো৷ মৌমাছি গায়ে বসার পর সারা দুই থেকে তিন ঘন্টা নাচ করতে পারেন৷ এরপর অন্য ব্যাক্তির সাহায্যে সারা এগুলিকে নিজের শরীর থেকে সড়িয়ে নেন৷ যদিও ইউ টিউবে একটি ভিডিওতে সারা এটিকে বাড়িতে করারই পরামর্শ দিয়েছেন৷ সারা আরও বলেছেন, ‘প্রকৃতিতে থেকে ভয় পাওয়ার কিছু নেই৷’ যদিও সারা জানিয়েছে এই কাজের প্রথম দিকে ব্যথা অনুভব হতে পারে তবে পরে তা একেবারেই কমে যাবে৷

মন্তব্যসমূহ