জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০২

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর এ পর্যন্ত ১০২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত হয়েছে অন্তত ১৩৬ জন। ইন্দোনেশিয়া দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমন সংস্থার বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

বুধবার স্থানীয় সময় সকাল ৫টার দিকে সুমাত্রা দ্বীপের বান্দ আচেহ প্রদেশে ৬.৫ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও ধসে পড়া ভবনের সংখ্যা ২ শতাধিক।

উদ্ধার তৎপরতায় উদ্ধারকর্মী, সেনা ও পুলিশ সদস্যদের সঙ্গে যোগ দেন গ্রামবাসী। এ ছাড়া, দ্য রেড ক্রস ইন্দোনেশিয়া জরুরি মোকাবিলা দল পাঠায়। পিদি জায়া জেলার মারাত্মকভাবে আক্রান্ত শহর মিউরিউডুতে চলছে জোরদার উদ্ধার কাজ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন অনেকে।


দেশটির দুর্যোগ বিষয়ক জাতীয় সংস্থা জানিয়েছে, আনুমানিক ২৪৫টি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধসে পড়েছে। এর মধ্যে রয়েছে ১৪টি মসজিদ। বাকিগুলো বাসাবাড়ি ও দোকানপাট। রাস্তায় রাস্তায় দেখা দিয়েছে ফাটল। উপড়ে গেছে বিদ্যুৎ লাইনের অনেগুকগুলো পোল।

ইউএস জিওলোজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ৫টা ৩ মিনিটে ৬.৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। আচেহ প্রদেশের উত্তর কোনে সিগলি নামক একটি শহরের ১৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পটির কেন্দ্রবিন্দু। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৭ কিলোমিটার গভীরে।

বুধবারের ভয়াবহ এই ভূমিকম্প আচেহ প্রদেশের নিবাসীদের কাছে নিকট অতীতের ভয়াবহ স্মৃতি স্মরণ করিয়ে দিয়েছে। প্রাকৃতিক বিপর্যয় প্রবণ এলাকাটি ২০০৪ সালের ডিসেম্বরে শক্তিশালী এক ভূমিকম্পের পর সৃষ্ট ভয়াল সুনামিতে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। এতে প্রাণ হারিয়েছিল এক লক্ষাধিক মানুষ।

এদিকে রাজধানী জাকার্তায় দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো বলেছেন, তিনি আচেহ প্রদেশের উদ্ধার তৎপরতায় সকল সরকারি সংস্থাকে যোগ দেয়ার নিদের্শ দিয়েছেন। বৃহস্পতিবার ভূমিকম্প কবলিত স্থানে প্রেসিডেন্ট উইডোডোর যাওয়ার কথা রয়েছে। আরটিএনএন

মন্তব্যসমূহ