ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

ক্যালিফোর্নিয়ার বিভিন্ন মসজিদে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

ক্যালিফোর্নিয়ার একাধিক মসজিদে খুন করার হুমকি দিয়ে চিঠি দিয়েছে দুর্বৃত্তরা। মুসলমানদের প্রাণে মারার হুমকি দেয়ার পাশাপাশি সেই চিঠিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসায় ভরিয়ে দেয়া হয়েছে।

স্বভাবতই এই চিঠি পেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষ। চলতি সপ্তাহেই এই চিঠিগুলি বিভিন্ন মসজিদে পাঠানো হয়েছে। এরপরই ‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেসন্স’ স্থানীয় মসজিদগুলিতে বাড়তি পুলিশি নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছে।

মুসলিমদের সম্পর্কে ঘৃণা উদ্রেককারী আপত্তিকর মন্তব্য করা চিঠিটি হাতে লিখে তা জেরক্স করে পাঠানো হয়েছে। মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে আশা প্রকাশ হয়েছে, এই ধরনের বর্ণবিদ্বেষী ভূমিকার বিরুদ্ধে ইতিবাচক পদক্ষেপই গ্রহণ করবে ট্রাম্প প্রশাসন।

সূত্র: সিবিএস নিউজ

মন্তব্যসমূহ