নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

এবার মুসলিম বিতাড়ন প্রক্রিয়া শুরু করছে ভারত


এবার অবৈধভাবে ভারতে থাকা মুসলিমদের বিতাড়নের প্রক্রিয়া শুরু করেছে দেশটি। এর প্রথম ধাপ দেশটির অঙ্গরাজ্য অাসাম থেকেই শুরু করা হয়েছে।

অাসাম থেকে সমস্ত বাংলাদেশি মুসলিমদের বের করে দেওয়া হবে বলে জানিয়েছেন সে রাজ্যের অর্থমন্ত্রী।

তিনি জানিয়েছেন, অাসামে বাংলাদেশি মুসলিমদের সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে। আর কমে যাচ্ছে হিন্দুদের সংখ্যা। হিন্দুদের সংখ্যা যাতে কমে না যায়, তার জন্যই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।


তবে, ভারতের আর কোনো রাজ্য থেকে বাংলাদেশি মুসলিমদের বিতাড়ন করা হবে কী না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এই মুহূর্তে প্রায় দুই কোটি বাংলাদেশি মুসলিম ভারতে রয়েছেন বলে দাবি করছে দেশটি।

ইন্ডিয়া.কম অবলম্বনে

মন্তব্যসমূহ