ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

মোদী সরকার মুসলিম বিরোধী: জাকির নায়েক

বিশিষ্ট ইসলামি বক্তা জাকির নায়েক বলেছেন, ভারতের মোদী সরকার মুসলিম বিরোধী। সেই কারণেই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জাকির নায়েক বলেন, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে ‘অবৈধ’ ঘোষণা করার পেছনে নরেন্দ্র মোদী সরকারের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আর সেই উদ্দেশ্যকে চরিতার্থ করতেই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে অবৈধ ঘোষণা করেছে মোদী সরকার।

দিল্লি এবং মুম্বইতে যাতে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন-এর শাখা খোলা যায়, সে বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


জাকির নায়েক জানান, যুক্তরাজ্যে তার সংস্থার শাখা রয়েছে। সেখানে তো তার সংগঠনকে ‘অবৈধ’ ঘোষণা করা হয়নি।

সূত্র: ইন্ডিয়া.কম

মন্তব্যসমূহ